Search
Search

Home

Shop

Call

Chat

Account

টার্মস এন্ড কন্ডিশন

১. ক্রয়-বিক্রয় এর শর্তাবলী

ডেলিভারির সময়সীমা

সপোজো বিডি শপিং অর্ডার গ্রহণ করার পর সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে আপনার অর্ডারকৃত প্রোডাক্টটি কুরিয়ারে বুকিং করা হবে। কুরিয়ারে বুকিং করার সর্বোচ্চ ৭২ ঘন্টার মধ্যে কাস্টমার প্রোডাক্টটি হাতে পেয়ে যাবেন। তবে অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা অথবা প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রডাক্টিভ বুকিং অথবা ডেলিভারি হতে আরো সর্বোচ্চ ১ থেকে ২ দিন বিলম্ব হতে পারে। সর্বমোট ৫ থেকে ৬ কর্ম দিবসের মধ্যে কাস্টমারের হাতে প্রোডাক্টটি ডেলিভারি করা হবে।

সপোজো বিডি শপিং এর স্লোগান হল : To SuccessTogether

সপোজো সফলতার পথে একসাথে

২. সূচনা

সপোজো বিডি শপিং একটি সম্পূর্ণ অটোমেটেড অনলাইন প্রোডাক্ট রিসেলিং ও সেলার ভেন্ডারশীপ বিজনেস এর সহযোগী প্লাটফর্ম। আপনারা যারা প্রোডাক্ট নিয়ে অনলাইনে বিজনেস করে প্রফিট অর্জন করতে আগ্রহী, কিন্তু মূলধন, প্রোডাক্টের স্টক এবং লজিস্টিক সাপোর্ট ব্যবস্থা না থাকায় বিজনেস টি শুরু করতে পারছেন না, এই ক্ষেত্রে সপোজো বিডি শপিং আপনাকে দিচ্ছে, আপনার নিজস্ব অনলাইন বিজনেসটি বিনা পুঁজিতে শুরু এবং পরিচালনা করার সকল ধরনের সাপোর্ট। আমাদের মাধ্যমে আপনারা পাবেন দেশের বাছাইকৃত সাপ্লাইয়ারদের, সর্বনিম্ন পাইকারি মূল্যে কোয়ালিটি সম্পন্ন সকল ধরণের প্রোডাক্ট। যেগুলো আপনি ২০০ থেকে ৫০০ টাকা প্রফিট করে অনলাইনে সেল করতে পারবেন আপনার নিজস্ব পেজ অথবা ওয়েবসাইট থেকে। আপনার অর্ডারগুলো মার্চেন্ট থেকে সংগ্রহ করে পাঠিয়ে দেওয়া হবে আপনার কাস্টমারের ঠিকানায় কুরিয়ার , প্রোডাক্টটি ডেলিভারি হওয়ার সাথে সাথেই আপনার প্রফিট এর টাকা পেয়ে যাবেন আপনার দেওয়া বিকাশ, নগদ অথবা ব্যাংক একাউন্টে। আমাদের প্লাটফর্ম এর মাধ্যমে বিজনেস টি শুরু করতে, আপনার কোনো প্রকার ফি বা ইনভেস্টমেন্ট এর প্রয়োজন নেই। শুধুমাত্র রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিম্নোক্ত প্রসেস গুলো অনুসরণ করে আপনার বিজনেস টি পরিচালনা করতে পারবেন

৩. ব্যবহারের শর্তাবলী

৩.১ অ্যাকাউন্ট

আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার সময় সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আপনার অ্যাকাউন্টের ইউজারনেম এবং পাসওয়ার্ড সম্পূর্ণ গোপন রাখুন, আপনি ব্যতীত অন্য কাউকে কখনোই আপনার একাউন্টের পাসওয়ার্ড প্রদান করিবেন না এবং মনে রাখবেন সপোজো বিডি শপিং থেকে আপনাদের পাসওয়ার্ড কখনোই জানতে চাওয়া হবে না। আপনি যেকোনো সময় আপনার অ্যাকাউন্টটি বন্ধ করে দিতে পারবেন।

৩.২ প্রাইভেসি

রেজিস্টেশনের সময় আপনার দেওয়া ব্যক্তিগত তথ্যগুলোর সম্পূর্ণ নিরাপদ এবং গোপনীয়তা বজায় থাকবে। আপনার অ্যাকাউন্টের সকল ধরনের তথ্য সপোজো বিডি শপিং ব্যতীত অন্য কেউ ব্যবহার করতে পারবে না। আমাদের ওয়েবসাইটটি সর্বোচ্চ নিরাপত্তার টেকনোলজি ব্যবহার করে ডেভলপ করা হয়েছে যেখানে আপনাদের সকল তথ্যের নিরাপত্তা বজায় থাকবে।

৩.৩ ট্রেডমার্ক এবং কপিরাইট

সপোজো বিডি শপিং লোগো, ব্যানার ইমেজ এবং সপোজো বিডি শপিং সম্পর্কিত নাম ব্যবহারের সম্পূর্ণ অধিকার শুধুমাত্র সব সপোজো বিডি শপিং । সপোজো বিডি শপিং ব্যতীত অন্য কারোর জন্য এই বিষয়গুলো ব্যবহার আইনগত অপরাধ। আমাদের আপলোড করা প্রোডাক্টের ছবিগুলো নিয়ে আমাদের অ্যাপসে রেজিস্ট্রেশন করা রিসেলারগণ মার্কেটিং করতে পারবেন।

৩.৪ দাবিত্যাগ/ডিসক্লেইমার

আমাদের প্রোডাক্ট নিয়ে বিজনেস করার ক্ষেত্রে আপনি এবং আপনার কাস্টমারের মধ্যকার সকল ধরনের ট্রানজেকশনের সকল দায়িত্ব এবং বিচক্ষণতা আপনাকেই পালন করতে হবে। আমাদের দায়িত্ব আপনাদের অর্ডারের প্রডাক্টগুলো আপনার কাস্টমার বরাবর পৌঁছানো সেই ক্ষেত্রে আপনি কাস্টমারের সাথে কোন লেনদেন করে থাকলে এবং সেই লেনদেন বিষয়ে কাস্টমার কোন অভিযোগ করলে একজন রিসেলার হিসেবে আপনাকেই বিষয়টি সমাধান করতে হবে। এই বিষয়ে কোন অভিযোগ আমরা গ্রহণ করবো না।

৩.৫ নিয়মাবলী পরিবর্তন

কোম্পানি যেকোনো বিষয়ের ওপর যেকোনো ধরনের নিয়ম এবং নীতির উপর পরিবর্তন আনতে পারে এ সম্পর্কে পূর্বে নোটিস নাও দেওয়া হতে পারে। পরবর্তীতে নোটিসের মাধ্যমে আপডেট সকল নিয়ম এবং নীতি জানিয়ে দেওয়া হবে, সে অনুযায়ী আপনারা কোম্পানির নিয়ম এবং নীতি অনুসরণ করবেন।

৩.৬ একাউন্ট বন্ধ করন

সপোজো বিডি শপিং কোম্পানির নিয়ম এবং নীতির বাহিরে কোন ধরনের কাজ এবং ট্রানজেকশন পরিলক্ষিত হলে সে ক্ষেত্রে যে কোন সময় কোম্পানি আপনার অ্যাকাউন্টটি বন্ধ করে দিতে পারবে। তবে একাউন্ট বন্ধ করার পূর্বে অবশ্যই আপনার একাউন্টের হিসাব বা লেনদেন নিষ্পত্তি করবে।

৪. সেলারের এর শর্তাবলী

৪.১ অনলাইনে প্রোডাক্ট বিক্রয়ের অভিজ্ঞতা

অনলাইনে প্রোডাক্ট বিক্রয়ের অভিজ্ঞতা থাকতে হবে। অনলাইনে প্রোডাক্ট বিক্রয়ের ক্ষেত্রে কাস্টমারের আচার ব্যবহার এবং অর্ডার পলিসি এবং রিটার্ন সংক্রান্ত সকল বিষয়ে ন্যূনতম হলেও অভিজ্ঞতা থাকতে হবে।

৪.২ প্রোডাক্ট প্রাইস এবং প্রফিট

প্রত্যেকটা প্রোডাক্টের পাইকারি মূল্য দেয়া আছে যেগুলোকে এডমিন প্রাইস ও বলা হয়। এডমিন প্রাইস হচ্ছে আমাদের মূল্য, আমাদের মূল্য থেকে যতটুকু আপনি বাড়িয়ে সেল করবেন ততটুকুই আপনার প্রফিট। যেহেতু আপনাদের স্বাধীন বিজনেস এবং একটি প্রোডাক্টে কত টাকা প্রফিট করবেন এটা আপনারাই নির্ধারণ করে থাকেন সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে একটি সর্বোচ্চ বিক্রয় মূল্য দেওয়া থাকে। উক্ত মূল্য থেকে বেশি মূল্যে প্রোডাক্ট সেল করলে সেই প্রোডাক্টের কোন কমপ্লেইন গ্রহণ করা হবে না।

৪.৩ প্রোডাক্ট

আপনি যে সকল প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন অবশ্যই সেই সকল প্রোডাক্ট সম্পর্কে ন্যূনতম ধারণা থাকতে হবে। কিছু কিছু প্রোডাক্ট ছবির সাথে ১০০ ভাগ মিল নাও থাকতে পারে কারণ ছবিগুলো ক্যামেরা দিয়ে শুট করা হয় সেক্ষেত্রে সামান্য পরিমাণ কালার এবং ডিজাইনের পার্থক্য দেখা দিতে পারে। যেহেতু আমাদের পাইকারি প্রাইস দেওয়া থাকে সেই ক্ষেত্রে প্রোডাক্টের মূল্য দেখেই প্রোডাক্টের কোয়ালিটি যাচাই করা সম্ভব। বিক্রয়ের পূর্বে প্রোডাক্টটির ডেসক্রিপশন ভালো ভাবে পড়ে নিবেন।

৪.৪ আর্থিক লেনদেন

একজন সেলার তার কাস্টমারের নিকট থেকে অর্ডারের টাকা অগ্রিম গ্রহণের ক্ষেত্রে ট্রানজেকশনটির সকল ধরনের নিরাপত্তা এবং দায়িত্ব সেলার নিজে বহন করবে। লেনদেন পরবর্তী ট্রানজেকশনটির জন্য কাস্টমার কোনো অভিযোগ করলে এটা সেলার সমাধান করবে।

৪.৫ ডেলিভারির সময়সীমা

এঅর্ডার গ্রহণ করার পর সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে আপনার অর্ডারকৃত প্রোডাক্টটি কুরিয়ারে বুকিং করা হবে। কুরিয়ারে বুকিং করার সর্বোচ্চ ৭২ ঘন্টার মধ্যে কাস্টমার প্রোডাক্টটি হাতে পেয়ে যাবেন। তবে অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা অথবা প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রডাক্টিভ বুকিং অথবা ডেলিভারি হতে আরো সর্বোচ্চ ১ থেকে ২ দিন বিলম্ব হতে পারে।

আমরা ডেলিভারি চার্জ এডভান্স এবং পার্শিয়াল ,ক্যাশ অন ডেলিভারী এবং ফুল পেমেন্ট সবগুলো মাধ্যমেই কুরিয়ার যোগে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। আমরা ঢাকার ভেতরে , ঢাকার বাইরে ডেলিভারী করে থাকি, ঢাকার ভেতরে ডেলিভারীর সময় সাধারনত ১-৩ কর্মদিবস। ঢাকার বাইরে ডেলিভারীর সময় সাধারনত ২-৫ কর্মদিবস। ঈদ, পুজা ইত্যাদি বড় উৎসব এর সময় কুরিয়ারের প্রেসার বেশী থাকলে অথবা ঝড় / বন্যা / হিটওয়েভ / ব্যাপক বৃষ্টি ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ থাকলে ডেলিভারী সময় একটু কম-বেশী হতে পারে। এছাড়া শুক্রবার জুম্মাবার হওয়ায় আমাদের অফিস বন্ধ থাকে এবং কোন পার্সেল ডেলিভারীতে দেয়া হয়না, সুতরাং বৃহস্পতিবার অফিস বন্ধের পরের অর্ডারগুলো শনিবার দিন থেকে হিসাব করা হয়, অর্থাৎ বৃহস্পতিবার অর্ডার দিলে সেটা শনিবার থেকে ঢাকার ভেতরে ১-৩দিন, ঢাকার বাইরে ২-৫ দিন এর মধ্যে ডেলিভারী হবে।

– ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ৮০ টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ১৩০ টাকা। ১ কেজির উপরে প্রোডাক্ট এর ক্ষেত্রে এক্সট্রা ডেলিভারি চার্জ যুক্ত হবে। (এছাড়াও প্রোডাক্টের প্যাকেজিং চার্জ এবং সিওডি চার্জ যুক্ত হবে)

 সপোজো বিডি শপিং আপনি অগ্রীম ছাড়াই অর্ডার প্লেস করতে পারবেন, তবে আপনি চাইলে আপনার কাস্টমারদের থেকে অগ্রীম নিতে পারেন। সাধারনত দেখা যায় অনেকেই মজা করে অর্ডার করেন এবং প্রোডাক্ট পাঠানোর পর রিসিভ করেন না। এতে আপনি যেমন ক্ষতিগ্রস্থ হচ্ছেন তেমনি আমরা আরও বেশী ক্ষতিগ্রস্থ হচ্ছি, প্রোডাক্ট রিটার্ন আসার সময় ড্যামেজ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। প্রোডাক্ট যদি কাস্টমার রিটার্ন করে, ভূল প্রোডাক্ট/ফল্টি প্রোডাক্ট ইত্যাদি সমস্যা থাকলে কোনো চার্জ করা হবে না এবং নতুন করে প্রোডাক্ট পাঠানো হবে। যদি প্রোডাক্ট ঠিক থাকার পরও ডেলিভারী না হওয়ার কারনে রিটার্ন আসে এক্ষেত্রে আপনাদের একাউন্ট এর ব্যালেন্স থেকে এই চার্জ সামঞ্জস্য করা হবে। আপনার ব্যালেন্স যদি না থাকে তাহলে ডেলিভারী চার্জ মাইনাস হয়ে থাকবে এবং পরবর্তীতে ব্যালেন্স যোগ হলে সেখান থেকে এডজাস্ট করে নেয়া হবে।

রিটার্ন এন্ড রিফান্ড পলিসি👇

আমরা ডেলিভারি চার্জ এডভান্স এবং ফুল কেশ অন দুই ভাবেই কুরিয়ার যোগে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি, এছাড়াও সপোজো বিডি শপিং কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে প্রোডাক্টের টাকা অনেক সময় অ্যাডভান্স নেওয়া হয়ে থাকে, কাস্টমার প্রোডাক্ট হাতে পাওয়ার পর প্রোডাক্ট এর কোন ত্রুটি বের হলে প্রোডাক্ট রিটার্ন করার সুযোগ রয়েছে,সেক্ষেত্রে এডভান্স কোন পেমেন্ট করে থাকলে নিচের পলিসি অনুযায়ী রিফান্ড করা হবে

রিটার্ন পলিসি :
পণ্য রিটার্ন করার জন্য নিচের নিয়ম অনুযায়ী প্রোডাক্ট রিটার্ন করতে হবে~ 👇

~ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রোডাক্টটি হাতে নিয়ে চেক করে নিতে হবে প্রোডাক্টের কোন ত্রুটি বের হলে প্রোডাক্টটি রিটার্ন করে দিতে হবে। পরবর্তীতে আমরা প্রোডাক্টটি চেক করে এক্সচেঞ্জ করে দিব।অথবা কাস্টমার না নিতে চাইলে অর্ডারটি ক্যানসেল করে দেওয়া হবে এবং যদি কোন অগ্রিম পেমেন্ট করে থাকে তাহলে রিফান্ড করা হবে।

~প্রোডাক্টের কোন ত্রুটি বের হলে ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় প্যাকেটটি আনবক্সিং করার ভিডিও সহ প্রোডাক্টের ত্রুটি উল্লেখ করে ভিডিওটি আমাদের পেইজে কিংবা সাপোর্ট সেন্টারে, অথবা whatsapp নাম্বারে 01739414135 ভিডিওটা পাঠিয়ে দিতে হবে। অবশ্যই ভিডিও করতেই হবে, ভিডিও ছাড়া কোন অভিযোগ গ্রহণ করা হবে না। পাঠিয়ে দিলে আমরা ডেলিভারি চার্জ রিটার্ন করে দেব।

~প্রোডাক্ট রিটার্ন করার ক্ষেত্রে প্রোডাক্টের কোন ত্রুটি বের হলে সম্পূর্ণ টাকা কাস্টমার রিফান্ড পাবে। কিন্তু প্রোডাক্টের কোন ত্রুটি না থাকলে কাস্টমার ইচ্ছাকৃতভাবে প্রোডাক্টটি রিসিভ না করিলে ডেলিভারি চার্জ ও প্যাকেজিং চার্জ ব্যতীত কোন এডভান্স পেমেন্ট থাকলে তা রিফান্ড পাবে। সে ক্ষেত্রে কাস্টমার কোন অগ্রিম পেমেন্ট না করিলে ডেলিভারি চার্জ ও প্যাকেজিং চার্জ টি সেলারের বহন করতে হবে।

~ডেলিভারি ম্যান প্রোডাক্টটি ডেলিভারি করে চলে আসার পর,পরবর্তীতে প্রোডাক্ট রিটার্ন করার ক্ষেত্রে ডেলিভারি চার্জ সহ প্রোডাক্ট রিটার্ন করতে হবে। সেই ক্ষেত্রে প্রোডাক্টটি ব্যবহার করলে অথবা ওয়াশ করিলে প্রোডাক্টটি রিটার্ন এর জন্য গ্রহণ করা হবে না। এবং প্রোডাক্টটি সুন্দর ভাবে প্যাকেটিং করে রিটার্ন করতে হবে। সেই ক্ষেত্রে প্রোডাক্টটি আমাদের হাতে আসার পর চেক করে সবকিছু ঠিকঠাক পেলে প্রোডাক্টটির প্রাইজ অগ্রিম নেওয়া থাকলে রিফান্ড করা হবে,এবং কাস্টমারের হাতে যাওয়ার পর প্রোডাক্ট কোন ক্ষয়ক্ষতি হলে তাহলে তার জন্য জরিমানা করা হবে,কাস্টমার জরিমানা পেমেন্ট না করিলে এর দ্বায়-বার সেলারই বহন করিতে হবে। বিক্রিত পণ্যের মূল্য ফেরতযোগ্য নয়।

 মূল্য ফেরতের চার্জঃ প্রোডাক্ট এবং ডেলিভারি সংক্রান্ত কোনো ত্রুটি থাকলে মূল্য ফেরত এর ক্ষেত্রে কোন ধরনের চার্জ ধার্য করা হবে না কাস্টমার সম্পূর্ণ টাকা ফেরত পাবে। অপরদিকে কাস্টমার ইচ্ছাকৃতভাবে অর্ডার বাতিল করলে অথবা পণ্য ফেরত দিলে সেই ক্ষেত্রে নগদ এর জন্য ১.২% এবং বিকাশের জন্য ১.৫% পেমেন্ট চার্জ কর্তন করে বাকি টাকা ফেরত দেওয়া হবে।

রিফান্ড পলিসি :
সপোজো বিডি শপিং রিসেলার রিটার্ন পলিসি অনুযায়ী কোন প্রোডাক্ট রিটার্ন এপ্রুভ হওয়ার ৭২ ঘন্টার মধ্যে টাকা রিফান্ড করা হবে। রিফান্ড করার ক্ষেত্রে যেই সেলারের একাউন্ট থেকে পেমেন্ট করে অর্ডার সাবমিট করা হয়েছে সেই একাউন্টেই রিফান্ড করা হবে। সেক্ষেত্রে কাস্টমার রিফান্ড পাওয়ার জন্য অন্য কোন একাউন্ট নাম্বার প্রদান করিলে সেই একাউন্টে রিফান্ড করা হবে। রিটার্ন এপ্রুভ হওয়ার ২৪ ঘন্টার মধ্যে কোনভাবে রিফান্ডের টাকা অ্যাকাউন্টে না পৌঁছালে কিংবা কোন নোটিশ বা পেলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা সাপোর্ট নাম্বারে যোগাযোগ করতে হবে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে অবশ্যই রিফান্ডটি এক্সিকিউট করা হবে।

 অভিযোগ নিষ্পত্তি

যেকোনো অভিযোগ লিখিতভাবে ইমেইলের / whatsapp মাধ্যমে  জানাতে হবে:
📧sopozo.sr@gmail.com

whatsapp নাম্বার 01739414135

ইমেইলে থাকতে হবেঃ

  • অর্ডার নম্বর
  • মোবাইল নম্বর
  • প্রয়োজনীয় প্রমাণ (স্ক্রিনশট/অডিও/ভিডিও)

অভিযোগ পাওয়ার সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।


এই শর্তাবলী মেনে সপোজো বিডি শপিং এর সাথে ড্রপশিপিং শুরু করলে, আপনি সম্মত হচ্ছেন যে আপনি উপরোক্ত সব নীতিমালা পড়েছেন, বুঝেছেন এবং তা মেনে কাজ করবেন।

আমরা আশা করি আমাদের এই নীতিমালা আপনার কেনাকাটার অভিজ্ঞতাকে আরও সহজ এবং নির্ভরযোগ্য করবে। যেকোনো প্রশ্নের জন্য আমাদের কাস্টমার সার্ভিসের সাথে যোগাযোগ করুন।

সপোজো বিডি শপিং একটি লাভজনক ব্যাক্তিমালিকানাধিন প্রতিষ্ঠান, সুতরাং ব্যাবসায়িক স্বার্থে কর্তৃপক্ষ যেকোনো মুহুর্তে নোটিশ কিংবা বিনা নোটিশে যেকোনো টার্মস ও কন্ডিশনস, পলিসি, ফি ইত্যাদি সম্পুর্নরুপে কিংবা আংশিক পরিবর্তন, পরিমার্জন, সংশোধন করার সম্পুর্ন অধিকার রাখে। এক্ষেত্রে সপোজো বিডি শপিং কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে। সপোজো বিডি শপিং রেজিস্ট্রেশনের অর্থই হলো আপনি সজ্ঞানে, সদিচ্ছায় আমাদের সকল পলিসি, টার্মস ও কন্ডিশনস ইত্যাদি সম্পুর্নভাবে পড়েছেন এবং এক্সেপ্ট করেছেন। রেজিস্ট্রেশনের পুর্বে তাই সকল পলিসি / টার্মস ও কন্ডিশনস সবার জন্য পাবলিক রাখা হলো।

ট্যাক্স এবং ভ্যাট

মার্চেন্ট তার উৎপাদিত প্রোডাক্টের উপর ভ্যাট সংযোজন করে প্রাইস সেট করে দিবে এবং প্রোডাক্টের সকল প্রকার ভ্যাট মার্চেন্ট তার নিজ দায়িত্বে পরিশোধ করবে। সেলার তার বিজনেস থেকে মাসিক অর্জিত প্রফিট এর উপর বাংলাদেশ আয়কর নিয়ম অনুযায়ী কোন ট্যাক্স ধার্য হলে সেলার তার নিজ দায়িত্বে সেই ট্যাক্স পরিশোধ করে থাকবে।

Scroll to Top
WhatsApp Logo