আমরা ডেলিভারি চার্জ এডভান্স এবং পার্শিয়াল ,ক্যাশ অন ডেলিভারী এবং ফুল পেমেন্ট সবগুলো মাধ্যমেই কুরিয়ার যোগে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। আমরা ঢাকার ভেতরে , ঢাকার বাইরে ডেলিভারী করে থাকি, ঢাকার ভেতরে ডেলিভারীর সময় সাধারনত ১-৩ কর্মদিবস। ঢাকার বাইরে ডেলিভারীর সময় সাধারনত ২-৫ কর্মদিবস। ঈদ, পুজা ইত্যাদি বড় উৎসব এর সময় কুরিয়ারের প্রেসার বেশী থাকলে অথবা ঝড় / বন্যা / হিটওয়েভ / ব্যাপক বৃষ্টি ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ থাকলে ডেলিভারী সময় একটু কম-বেশী হতে পারে। এছাড়া শুক্রবার জুম্মাবার হওয়ায় আমাদের অফিস বন্ধ থাকে এবং কোন পার্সেল ডেলিভারীতে দেয়া হয়না, সুতরাং বৃহস্পতিবার অফিস বন্ধের পরের অর্ডারগুলো শনিবার দিন থেকে হিসাব করা হয়, অর্থাৎ বৃহস্পতিবার অর্ডার দিলে সেটা শনিবার থেকে ঢাকার ভেতরে ১-৩দিন, ঢাকার বাইরে ২-৫ দিন এর মধ্যে ডেলিভারী হবে।
– ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ৮০ টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ১৩০ টাকা। ১ কেজির উপরে প্রোডাক্ট এর ক্ষেত্রে এক্সট্রা ডেলিভারি চার্জ যুক্ত হবে। (এছাড়াও প্রোডাক্টের প্যাকেজিং চার্জ এবং সিওডি চার্জ যুক্ত হবে)
সপোজো বিডি শপিং আপনি অগ্রীম ছাড়াই অর্ডার প্লেস করতে পারবেন, তবে আপনি চাইলে আপনার কাস্টমারদের থেকে অগ্রীম নিতে পারেন। সাধারনত দেখা যায় অনেকেই মজা করে অর্ডার করেন এবং প্রোডাক্ট পাঠানোর পর রিসিভ করেন না। এতে আপনি যেমন ক্ষতিগ্রস্থ হচ্ছেন তেমনি আমরা আরও বেশী ক্ষতিগ্রস্থ হচ্ছি, প্রোডাক্ট রিটার্ন আসার সময় ড্যামেজ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। প্রোডাক্ট যদি কাস্টমার রিটার্ন করে, ভূল প্রোডাক্ট/ফল্টি প্রোডাক্ট ইত্যাদি সমস্যা থাকলে কোনো চার্জ করা হবে না এবং নতুন করে প্রোডাক্ট পাঠানো হবে। যদি প্রোডাক্ট ঠিক থাকার পরও ডেলিভারী না হওয়ার কারনে রিটার্ন আসে এক্ষেত্রে আপনাদের একাউন্ট এর ব্যালেন্স থেকে এই চার্জ সামঞ্জস্য করা হবে। আপনার ব্যালেন্স যদি না থাকে তাহলে ডেলিভারী চার্জ মাইনাস হয়ে থাকবে এবং পরবর্তীতে ব্যালেন্স যোগ হলে সেখান থেকে এডজাস্ট করে নেয়া হবে।
এই শর্তাবলী মেনে সপোজো বিডি শপিং এর সাথে ড্রপশিপিং শুরু করলে, আপনি সম্মত হচ্ছেন যে আপনি উপরোক্ত সব নীতিমালা পড়েছেন, বুঝেছেন এবং তা মেনে কাজ করবেন।
আমরা আশা করি আমাদের এই নীতিমালা আপনার কেনাকাটার অভিজ্ঞতাকে আরও সহজ এবং নির্ভরযোগ্য করবে। যেকোনো প্রশ্নের জন্য আমাদের কাস্টমার সার্ভিসের সাথে যোগাযোগ করুন।
সপোজো বিডি শপিং একটি লাভজনক ব্যাক্তিমালিকানাধিন প্রতিষ্ঠান, সুতরাং ব্যাবসায়িক স্বার্থে কর্তৃপক্ষ যেকোনো মুহুর্তে নোটিশ কিংবা বিনা নোটিশে যেকোনো টার্মস ও কন্ডিশনস, পলিসি, ফি ইত্যাদি সম্পুর্নরুপে কিংবা আংশিক পরিবর্তন, পরিমার্জন, সংশোধন করার সম্পুর্ন অধিকার রাখে। এক্ষেত্রে সপোজো বিডি শপিং কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে। সপোজো বিডি শপিং রেজিস্ট্রেশনের অর্থই হলো আপনি সজ্ঞানে, সদিচ্ছায় আমাদের সকল পলিসি, টার্মস ও কন্ডিশনস ইত্যাদি সম্পুর্নভাবে পড়েছেন এবং এক্সেপ্ট করেছেন। রেজিস্ট্রেশনের পুর্বে তাই সকল পলিসি / টার্মস ও কন্ডিশনস সবার জন্য পাবলিক রাখা হলো।
যেকোনো অভিযোগ লিখিতভাবে ইমেইলের / whatsapp মাধ্যমে জানাতে হবে:
📧sopozo.sr@gmail.com